August 14, 2026, 8:07 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

অঅজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি আ. মান্নান লস্কর, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মো. আনিসুজ্জামান, মাহবুব সরকার প্রমুখ।

সভায় মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।

এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা