September 29, 2026, 10:41 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম :
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুইটি ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টা ৫০ মিনিটে বদরপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাটেরহাট গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৪), মতলব উত্তরের বদরপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে মোঃ আব্দুল বাতেন (৬৪)।

পরে রাত ১০টা ৩০ মিনিটে বদরপুর মোল্লাকান্দি এলাকায় সোবহান শাহ মাজার সংলগ্ন একটি খোলা টিনশেড ঘরে অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো কুমিল্লা চান্দিনার বেলাশ্বর গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মোঃ দুলাল (৪৮), শেরপুর ললিতাবাড়ী রাজনগর ইউনিয়নের মৃত রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম (২৮)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৬২ ও ৬৩, তারিখ- ২২ আগস্ট ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা তৎপর। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সাথে কোনো আপস নেই, এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা