September 29, 2026, 10:40 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের দিকনির্দেশনায় ১৮ ও ১৯ আগস্ট রাতে পুলিশ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ এয়াছিন আরাফাত (৩৯) কে গ্রেফতার করে এসআই মোঃ জাফর আহমেদের নেতৃত্বে পুলিশ। তার হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার (১৮ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে বেলতলী বাজার সংলগ্ন মোল্লাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বদরপুর গ্রামের মোঃ মমিন প্রধান (৩৫) কে গ্রেফতার করে এসআই মোঃ মিজানুর রহমান-৩ এর নেতৃত্বে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৫৫ ও ৫৬) দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা