September 30, 2026, 10:52 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযান : ১৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের সুষ্ঠু পরিকল্পনা ও তৎপরতায় আবারও সফলতা এসেছে মাদকবিরোধী অভিযানে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, এসআই মো. একেএম ইউনুছ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ৯টা ১০ মিনিটে দুর্গাপুর ইউনিয়নের হরিনা মুন্সি বাড়ির সামনে কাচা রাস্তা থেকে মো. মিয়াজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার মিয়াজ উদ্দিন মৃত সিদ্দিকুর রহমান ও মৃত ফিরোজা বেগমের পুত্র। তিনি হরিনা উত্তরপাড়া (মুন্সি বাড়ি), দুর্গাপুর ইউনিনের বাসিন্দা।

অভিযানের সময় তার হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক আমাদের সমাজ, পরিবার ও যুবসমাজকে ধ্বংস করছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

মতলব উত্তর থানা সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা