September 29, 2026, 12:41 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তর বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধ.র্ষণ ; অভিযুক্ত ফুফা গ্রেপ্তার!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধ.র্ষণের অভিযোগে উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত মো. সেকান্তর বাদশা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত ৬ এপ্রিল উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের মৃত আব্দুল হক মিয়াজির ছেলে মো. সেকান্দর বাদশা (৫০) তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়ে বাকপ্রতিবন্ধী (১৬) কিশোরী তার বাড়িতে বেড়াতে আসে। ঐদিন বিকেল ৪ টার দিকে তাকে একা পেয়ে ঐ কিশোরীর ফুফা সেকান্দর বাদশা তাকে জোর পূর্বক ধ.র্ষণ করে। পরে সে বাসায় চলে যায় এবং তার মাকে ঘটনা জানায়।

পরে পুরো এলাকায় এ খবর ছড়িয়ে পরে। গত ৯ এপ্রিল দুপুরে মতলব উত্তর থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে আসামি মো. সেকান্তর বাদশাকে চাঁদপুর আদালতে প্রেরণ করেন।

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন বাক প্রতিবন্ধি (বোবা)। অভিযুক্ত সেকান্দার বাদশা ভিকটিমের আপন ফুফা হয়। ভিকটিমদের বাড়ি হতে অভিযুক্তের বাড়ি অনুমান ৫’শ গজ দূরে। গত ৬ এপ্রিল  অভিযুক্ত স্ব-পরিবারে ভিকটিমদের বাড়িতে বেড়াতে যায়। বিকাল সাড়ে ৩টার সময় সবার অগোচড়ে সেকান্দর বাদশা ভিকটিম তার বাড়িতে নিয়ে আসে এবং একা বাড়িতে এনে জোর করে ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি এলাকার ছড়িয়ে পড়লে ভিকটিমের মা গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম ইশারায় তার ফুফা সেকান্দর বাদশা তাকে ধ.র্ষন করেছে বলে জানায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউলি হক বলেন, ভিকটিমের মা ধ.র্ষণের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেণ। ধ.র্ষণের প্রাথমিক আলামত পাওয়া গিয়েছে। এ ঘটনায় ধ.র্ষণের মামলা হয়েছে এবং অভিযুক্তকে আসামি সেকান্তর বাদশাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা