November 26, 2026, 8:46 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে যুবদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মতলব উত্তর উপজেলায় যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অনেক নেতাকর্মী মনে করছেন, তার প্রত্যাবর্তনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. খায়রুল হাসান বেনু বলেন, আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। কিছু ভুল বোঝাবুঝির কারণে দল থেকে দূরে থাকতে হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আবার সংগঠনে কাজ করার সুযোগ দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আগামীতেও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে যুবদলকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে জয়ী করে বিএনপিকে চাঁদপুর-২ আসনটি উপহার দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ জুন ২০২৫) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা