November 28, 2026, 1:07 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

শিবগঞ্জে দাদন ব্যবসায়ীর জুলুম ও মারপিটের শিকার পরিবহন ব্যবসায়ী!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে এক পরিবহন ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দাপুটে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।

জানা যায়, কর্জ নেওয়া টাকা ৩ বার পরিশোধ করলেও পরিশোধ হয়নি। এমন অভিযোগ তাকে মারধর করা হয়।

মারধরের শিকার এরশাদ আলী (৪২) উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের মৃতঃ ইয়াসিন আলীর ছেলে এবং পেশায় পরিবহন ব্যবসায়ী।

গত শুক্রবার এরশাদ বাড়ি থেকে বগুড়া যাওয়ার পথে সাড়ে ৬ টার দিকে মোকামতলা ইউনিয়নের চকপাড়া এলাকার সুজনের বাড়ির পাশে ঢাকা-রংপুর মহাসড়কে

ফুলমিয়া সহ ৫/৬ জন পথ আটকিয়ে মারপিট করে।

পরে স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় বিচার চেয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর স্ত্রী জেসমিন বেগম।

থানার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের পরিবহন ব্যবসায়ী এরশাদ আলী (৪২) একই গ্রামের জমশেদ আলীর ছেলে দাদন ব্যাবসায়ী ফুল মিয়া (৪০) এর নিকট থেকে এক বছর পূর্বে ৫০ হাজার টাকা কর্জ নিয়ে সময় মতো টাকা পরিশোধ করে। ফুল মিয়া পূণরায় ৫০ হাজার টাকা দাবি করলে নিরুপাই হয়ে এরশাদ আরও পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করে। এতেও টাকা পরিশোধ হয়নি বলে গত দুই মাস পূর্বে ফুল মিয়া এরশাদের নিকট থেকে একটি মোটরসাইকেলও কেড়ে নেয় ।

মারপিটের বিষয়ে এরশাদ বলেন “বারবার টাকা পরিশোধ করলেও পুনরায় ১ লক্ষ টাকার দাবি করে ফুলমিয়া। আর কোন  টাকা দিতে না চাইলে বাক বিতন্ডার এক পর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে আমার কাছ থেকে গাড়ী ক্রয়ের ৩ লক্ষ ৭০ হাজার টাকাসহ গুরত্বপূর্ণ কাগজ পত্র ছিনিয়ে নেয়। ফুল মিয়া গং খুবই ক্ষমতাসীন, তাদের ক্ষমতার কাছে আমি কিছুই না। তাঁরা আমার কাছ থেকে জোর করে টাকা নিতে চায়”।

আহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, “তাঁরা মাঝে মাঝেই আমার স্বামীকে বাড়িতে এসে হুমকি দিতো। ফুলমিয়ার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠ বিচার চাই”।

এরশাদে’র বড় ভাই মোত্তালেব বলেন, ” আমার ভাইকে তাঁরা কেন মারবে। সে যদি মরে যেত তাহলে তার দুটো সন্তানের কি হতো! আমি এর ন্যায় বিচার চাই।

ফুল মিয়ার সাথে কথা বলার জন্য  মুঠোফনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  শাহিনুজ্জামান বলেন, ” অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা