November 27, 2026, 12:08 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (১৯মে) বিকেলে উপজেলার মোকামতলা বাজারের সালেহা ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত জানা যায়, সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১লক্ষ টাকা ও হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায়  ১০হাজার  টাকাসহ ২টি প্রতিষ্ঠান থেকে ১লক্ষ ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দৈনিক জয়যুগান্তরকে বলেন, ভবিষ্যতে আইন অমান্যকারীদের ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় তাকে প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা