November 27, 2026, 9:07 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে দোয়া ও আলোচনা সভা

মমিনুল ইসলাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার পাঠানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা আয়োজন করে ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান লস্কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ গোলাম রাব্বানী মামুন।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের পরিচালনায়

আরো উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা বজলুল হক মাস্টার, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হেলাল, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক নোমান প্রধান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা