November 26, 2026, 8:40 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

সুনামগঞ্জের ধর্মপাশায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ২টার দিকে ধর্মপাশা উপজেলা সদরের বিজয়-২৪ চত্বরে জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ধর্মপাশা উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মুখলেসুর রহমান আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি এমদাদুল হক সাঈদ, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদোজ্জা চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন,
“শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা কাজ করব। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী মাঠে রয়েছে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা