September 29, 2026, 12:52 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

৬ কেজি গাঁজাসহ কুমিল্লার তালিকাভুক্ত মাদক কারবারি মতলবে উত্তরে আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাটকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটক ব্যক্তি কুমিল্লা জেলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার সময় মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ ও এএসআই মো. মনির হোসেনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার বেড়িবাঁধের থেকে মো. দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩২) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর, বাল্লাক (কুদ্দুস সর্দার বাড়ি) এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর ও দক্ষিণ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা