November 25, 2026, 5:24 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার একটি দল উপজেলার গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কাশিমনগর গ্রামের রহমত বকাউল (৩৬) ও মিজানুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, রহমত বকাউলের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  অপরদিকে মিজানুর রহমানের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। পুলিশের সাম্প্রতিক অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা