November 23, 2026, 5:13 pm
শিরোনামঃ
দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ! রেমিট্যান্সে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পাঁচ মাসে এসেছে ১৩.৮২ বিলিয়ন ডলার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের শিক্ষাজীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ ২৩ নভেম্বর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত। একইভাবে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর।

অন্যদিকে, ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে অর্থ জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

বোর্ডের অধীন সব এসএসসি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিক ও প্রশাসনিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে সমস্যায় পড়েন। সময় বৃদ্ধি পাওয়ায় তাঁদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি হলো।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা