September 27, 2026, 9:19 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন

বিশেষ প্রতিনিধি, ববিবি :

Empowering Pharmacists for Healthier Futures প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ।

গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্লাজায় বেলুন ওড়িয়ে, পায়রা অবমুক্ত করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এরপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাজা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা ও সেমিনার পর্ব। এতে ফার্মেসী শিক্ষা, পেশাগত দক্ষতা, স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাদিক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. আবদুল লতিফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স) মো. আবদুর রাজ্জাক এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও প্ল্যান্ট প্রধান মো. ওহিদুল ইসলাম।

সেমিনার পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপনে সহযোগিতার জন্য বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ও স্পন্সর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে অপসোনিন ফার্মা লিমিটেড। এছাড়া অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এপেক্স ফার্মা লিমিটেড, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টিম ফার্মা লিমিটেড, এসবি ল্যাবরেটরিজ, ডিবিএল ফার্মা লিমিটেড এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরা হয়।

শেষে ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা