July 7, 2026, 7:07 pm
শিরোনামঃ
কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা তৃণমূল পর্যায়ে জনসেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভরা মৌসুমেও ইলিশের আকাল ; উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প ; নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রভাতী ট্রেনের দাবিতে মানববন্ধন,স্মারকলিপি প্রদান

কোটচাঁদপুর (ঝিনাইদহ)  প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল যোগাযোগের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সোমবার আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি শরিফুজ্জামান আগা খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোয়াবিয়া হুসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, ডাবল রেললাইন নির্মাণ, দ্বিতীয় প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি নির্মাণ, সাগরদাঁড়ি এক্সপ্রেস পুনরায় চালু এবং দ্বিতীয় ট্রেন সার্ভিস চালুর দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন ধরে কোটচাঁদপুরবাসী উন্নত রেল সেবার দাবি জানিয়ে আসছেন। এসব দাবি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা