July 7, 2026, 9:23 pm
শিরোনামঃ
কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা তৃণমূল পর্যায়ে জনসেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভরা মৌসুমেও ইলিশের আকাল ; উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প ; নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে আয় ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি  কোটি ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে  ৬৪কোটি ২৪ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে  ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম  বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখার কাজ চলছে।

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘ শহর হিসেবে গড়ে তুলতে  একটি  বর্জ্যব্যবস্থাপনা স্থাপন ( ডাম্পিং স্টেশন) এখন দরকার যা সরকার স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান  , সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৮ কোটি ৬ লাখ  টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজেট গতবারের চেয়ে ১৮কোটি   ২৫লাখ ৮১হাজার ৮৫৭ টাকা বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা