July 14, 2026, 10:13 pm
শিরোনামঃ
সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে মতলব দক্ষিণে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ধর্ম ও জাতিসত্তা : একটি প্রাসঙ্গিক আলোচনা! বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ মৃগী রোগে আক্রান্ত হয়ে বৃষ্টির পানিতে পড়ে প্রাণ গেল কিশোর রায়হানের বাগেরহাট আদালত ভবনে ছাদের প্লাস্টার খসে আহত ৫ ; জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা প্রাথমিক বৃত্তিতে মতলব উত্তরের বৃত্তি পেল ১৯২ শিক্ষার্থী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মতলবের আবু মুসা অনিক

মতলব দক্ষিণে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

মতলব প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলার উত্তর বাইশপুর মিয়াজি বাড়ির আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ. বাতেন মিয়াজি।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের অন্যতম রূপকার। তাঁর শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। তিনি দেশের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দল আবারও জনগণের আস্থা অর্জন করবে।

হাজী মো. ফকির চান প্রধানের সভাপতিত্বে এবং মো. কামাল হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. গোলাপ খান।

এসময় উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির নেতা হানিফ গাজী, ইদ্রিস মিয়াজী, অপু সরকার, মো. হোসেন মিয়াজী, আবুল খায়ের মিয়াজীসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. শরীফ। মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা