চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ এর কৃতি সন্তান সাদিয়া ইসলাম চৌধুরী আঁখি পরিবারের স্বপ্ন পূরণে হয়েছেন এমবিবিএস ডাক্তার।
আঁখি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (RMU) অধীনস্থ নীলফামারী মেডিকেল কলেজ থেকে সফলভাবে MBBS সম্পন্ন করেছেন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
ডা.আঁখি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মুন্সি মেম্বারের নাতনি। তার বাবা নুরুল ইসলাম চৌধুরী এবং মা আয়েশাফুন্নেছা। ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল বড় মেয়েকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করা। তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। ছোট থেকেই মেধাবী ছিলেন আঁখি। তার দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য্য ও অধ্যাবসায়ের ফল তার এই সাফল্য।
তিনি ২০১৮ সালে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং ২০২০ সালে পটিয়া সরকারি কলেজ থেকে HSC পাশ করেন।
ডা. আঁখির এই অর্জনে পরিবার,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে খুশির আমেজ।
তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তার জীবনসঙ্গী মোহাম্মদ আমানত হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “তোমার এই অর্জনে আমি গর্বিত। মহান আল্লাহ তোমার এই সাফল্যের পথকে আরও সুগম করুন এবং ভবিষ্যতে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন।”