November 24, 2026, 3:41 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

শনিবার (১লা আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, শিক্ষক তফুরা ইয়াছমিন, আব্দুল বাতেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা