August 6, 2026, 10:10 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা মো. কাউছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বছির আহমেদ, টেলার্ড মেডিকেল সিস্টেম লিমিটেডের পরিচালক মুক্তার হোসাইন, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী লুৎফুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল আমিন বাঘ, সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া, মোস্তাক আহমেদ, ইকবাল হোসেন, জহির মেম্বারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় আমাদের সবার গর্ব ও আবেগের প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের উন্নয়ন শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটির দায়িত্ব নয়; প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগবিষয়ক সম্পাদক মো. জুম্মন প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন খন্দকার, সুলতানাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহসিন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা