October 9, 2026, 11:01 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আবুল হাসেম (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী বিষয়টি নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এরপর স্থানীয় লোকজন আবুল হাসেমকে তাঁর বাড়ি থেকে ধরে এনে মারধর করেন বলে জানা গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ তাঁকে স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।

স্থানীয় সাইফুল, মনির হোসেন, জাহিদ ও সালাম প্রধান জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা