October 29, 2026, 7:54 pm
শিরোনামঃ
জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ চট্টগ্রামে বাসে তল্লাশি, বিপুল ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক, ৩৩ জনের বিরুদ্ধে মামলা ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয় ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ফল ও বুথফেরত জরিপে কোনো পক্ষই সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরায়েলের ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসন প্রয়োজন। প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট এবং বিরোধী শিবির—দুই পক্ষই সেই সীমার নিচে থাকতে পারে। ফলে সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নেতানিয়াহু তাঁর সমর্থকদের উদ্দেশে শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে, আইজেনকোট বলেছেন, ভোটাররা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। তবে চূড়ান্ত ফল প্রকাশ এবং জোট গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কে সরকার গঠন করবেন, তা নিশ্চিত নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম নির্বাচন। গাজা, লেবানন ও ইরানকে ঘিরে সংঘাত, নিরাপত্তা ব্যর্থতা, নেতানিয়াহুর নেতৃত্ব এবং তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো নির্বাচনী আলোচনায় প্রভাব ফেলেছে। নেতানিয়াহু অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।

 

তথ্যসূত্র ও ছবি: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা