November 24, 2026, 1:47 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

চিলমারীতে ত্রাণের জন্য উপজেলা পরিষদ ঘেরাও

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে টানা ১০দিন থেকে ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে আছে। চরম খাদ্য সংকটে পড়েছেন বানভাসি মানুষেরা।

এদিকে দীর্ঘদিন ধরে সরকারীভাবে ত্রাণ সহায়তা না পেয়ে, আজ বুধবার (৭ই জুলাই) দুপুরে বন্যায় দূর্গত বিভিন্ন এলাকার মানুষেরা উপজেলা পরিষদ ঘেরাও করেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন অফিস থেকে নিচে এসে, ত্রাণের জন্য হা-হাকাররত বন্যায় দূর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় নয়ারহাট ইউনিয়ন থেকে আসা আছিয়া বেগম, সালমা বেগম, কহিনুর বেগম ও সুচনা বেগম বলেন, বাঁশের মাচান, নৌকা ও কলা গাছের ভুরায় (ভেলায়) আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পাইনি। আমরা যদি না খেয়ে মরে যাই তাহলে ত্রাণ দিয়ে কি লাভ হবে বলে জানান তারা।

অষ্টমীর চর এলাকার নুর মোহাম্মদ, সাইদুল ও সুমন বলেন, অকাল বন্যায় সবকিছু ডুবে গেছে। শিশু, বৃদ্ধ, গরু, ছাগল ও হাঁস-মুরগী নিয়ে অনেক কষ্টে একই ঘরে গাদাগাদি করে থাকছি। আমাদের ও গবাদি পশুদের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন বলেন, সরকারী ভাবে বরাদ্দ পাওয়া ত্রাণ বন্যায় দূর্গত মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে এবং জেলা প্রশাসকের কাছে আরো ত্রাণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বন্যায় দূর্গতরা ত্রাণের জন্য জোর করে আইডি কার্ড আমার কাছে জমা দিয়ে যাচ্ছেন। নতুন করে বরাদ্দ পেলে পর্যায়ক্রমে তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, এ পর্যন্ত সরকারী ভাবে ৬৬ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ পর্যায়ক্রমে বন্যায় দুর্গতদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা