October 1, 2026, 9:46 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন-মতলব উত্তরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়ীতে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ হয়নি

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়ীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়নি মর্মে সংবাদ সম্মেলন করেন স্থানীয় এলাকাবাসী।

গত ৬ আগষ্ট দেশের বহুল প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আওয়ামীলীগের সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর মতলব উত্তরস্থ মোহনপুরের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয় মর্মে নিউজ প্রকাশিত হয়।

গতকাল ৮ আগস্ট সকালে উপজেলার মোহনপুরস্থ মায়া চৌধুরীর বাড়ী সংলগ্নে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে নুরুজ্জামান জামান, মোহাম্মদ আলী, হেলাল উদ্দিন,আব্দুল আজিজ,কবির হোসেন, আল আমিন সহ স্থানীয় আরো বেশ কয়েকজন উপস্থিত থেকে তাদের স্বাক্ষরসম্বলীত লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রেসিডিমাম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মোহনপুর এলাকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় যে সংবাদটি প্রকাশ হয় তা মোটেও সত্য নয়।

প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। এ ধরনে কোনো ঘটনা মোহনপুরে হয়নি। আমরা মোহনপুরবাসী প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় স্থানীয় রবিউল বাশর রানা, লিয়াকত হোসেন, কবির হোসেন, মামুন মিয়া, সুমনসহ আরো বেশ কয়েকজন উপস্থিত থেকে স্বাক্ষর প্রদানকরে এই মিথ্যা নিউজের প্রতিবাদ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা