August 10, 2026, 6:35 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোষীদের বিচারের দাবীতে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার গজরায় শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।

তিনি বলেন, খুনি হাসিনা ও দোষীদের বিচার এই বাংলার মাটিতে হবে। কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে। আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রমান করে সর্বস্তরের জনগন এই বিচার চায়। আমাদের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারনে জেল খাটিয়েছেন, চিকিৎসা করতে বিদেশে যেতেও দেননি। এই জাবাবও আপনাকে দিতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন-উপজেলা বিএনপির সাবেক সদস্য  সচিব আলমগীর সরকার,  সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, মুন্সি মোহাম্মদ হাফিজ আলী, গনি তফাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসির, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা জহির মেম্বার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনু, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইঞ্জি. সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নেয়ামত উল্লাহ খোকন ও ছাত্রদলের সভাপতি রাজিব প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলব উত্তরের নিহত শহীদ দ্বীন ইসলামের পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন ড. জালাল উদ্দিন। আরেকজন শহীদ পারভেজ এর পরিবারকেও একই পরিমান অর্থ সহযোগিতা করা হবে এবং আরো কেউ থাকলে তাদের সহযোগিতা করা হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা