অনলাইন নিউজ পোর্টাল বাতায়ন24নিউজ-এর আইটি সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী উম্মে হানীর উপর রাজধানী ঢাকার সাভারে তার ভাড়া বাসায় পাশের রুমের এক মাদক কারবারি ও উশৃংঙ্খল ধরনের নিপা আক্তার (২৪) নামে এক নারী বর্বররোচিত হামলা করে তাকে আহত করেছে গত ৭ অক্টোবর।
এই সময় নিপা আক্তার (২৪) উম্মে হানীর পিঠে গরম কড়াই দিয়ে ছ্যাকা দিয়ে দেয় যাতে সেখানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে,এই নিপা আক্তার এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে বেড়ায় এবং গোপনে মাদক কারবারের সাথে জড়িত আর তাকে এই কাজে সহযোগিতা করে বাড়ির দায়িত্বরত ম্যানেজার।
উম্মে হানীকে ইতিপূর্বে একাধিকবার হুমকী দিয়েছে এবং বিভিন্ন সময় ঝগড়া করার চেষ্টা করেছে তবে উম্মে হানী এসব সাধারন ব্যাপার মনে করে এড়িয়ে গেছে কিন্তু গত ৭/১০/২৩ সকাল আনুমানিক ৭ টার দিকে সে রান্না করার সময় অতর্কিত হামলা করে তাকে মারার উদ্দেশ্যে এবং তার পিঠে গরম কড়াই লাগিয়ে দেয়। সেই সাথে উম্মে হানীকে মেরে ফেলার হুমকীও দেয়। উম্মে হানীর স্বামী আরিফ হোসেন অফিসে থাকাকালীন সময় তার ছোট বাচ্চা আর স্ত্রী একা বাসায় থাকে তাই তাদের নিরাপত্তা নিয়ে সে আতংকে রয়েছেন এবং এই বিষয়ে আশুলিয়া থানা একটি অভিযোগ করেন। পুলিশের পরামর্শে বাড়ির ম্যানেজার সহ অন্যান্যদের নিয়ে বিষয়টি মিমাংসার কথা বলা হয়, তখনও নিপা ও তার স্বামী আরিফ হোসেনের সাথে খারাপ ব্যবহার করে।
এই বিষয়ে আরিফ হোসেন জানান, বিষয়টি প্রথমে সামান্য মনে করেছি কিন্তু তাদের উগ্র আচরন আর মাদকের সম্পৃক্ততার কথা শুনে আমি আমার পরিবার নিয়ে এক প্রকার আতংকে রয়েছে আমার স্ত্রী-সন্তান একা বাসায় থাকে নিপা কোন অঘটন না ঘটিয়ে ফেলে। নিপাকে সব ধরনের সহযোগিতা করে বাড়ির ম্যানেজার।