August 10, 2026, 9:00 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে কমছে বন্যায় পানি ভেসে উঠেছে ক্ষত চিহ্ন!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে কমতে শুরু করেছে বন্যায় পানি। ইতোমধ্যে অনেক বাসা-বাড়ি ও সড়ক থেকে বন্যায় পানি নেমে গেছে।

বন্যায় পানি কমে যাওয়ায় অনেক লোকজন তাদের বাড়ি ঘর ফিরতে শুরু করেছে। তবে বন্যায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে সড়ক,বাড়ি ঘরসহ নানা স্থাপনার ক্ষত চিহ্ন। এছাড়াও বাড়ি ঘরের সমানে লেগে আছে কাঁদাসহ ময়লা আবর্জনা।

উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে  পানি কমেছে। পানি কমে বাড়িঘর ভেসে উঠায় দেখা যায় বাড়ির উঠানে এবং ঘরের মধ্যে কাঁদা মাটিতে ভরা। ঘরে বসবাস এর উপযোগী করতে আরো কয়েক দিন সময় লাগবে।

মোশারফ  বলেন, ঘর থেকে পানি নেমে গেলেও ঘরে এবং উঠানে কাদামাটি ভরা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় এখনো হাঁটু পানি। ঘর মেরামত করে পরিবার নিয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে।

কামাল হোসেন  বলেন, বাড়ি থেকে বন্যার পানি চলে গেলেও বাড়ির চারিদিকে এখনো অথৈ পানি। রাস্তাঘাট সব পানিতে, তাই পরিবারের লোকজন বাড়িতে আসতে আরো কয়েকদিন সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা