November 8, 2026, 4:30 pm
শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ

ভারতে অনুষ্ঠিত তরঙ্গ শক্তি আকাশ মহড়ায় সি-১৩০ পাঠাবে না বাংলাদেশ!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ছবি: অবজারভারের সৌজন্যে।

ভারতের রাজস্থানের আকাশে গত শুক্রবার থেকে শুরু হয়েছে বহুজাতিক উড়োজাহাজ মহড়া। যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

তরঙ্গ শক্তি নামের এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ অংশ নেওয়ার কথা। বাংলাদেশ থেকে পাঠানোর কথা সি-১৩০ আকাশযান। কিন্তু বাংলাদেশ সরকার এই আকাশযান পাঠাবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য প্রিন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি নামের এই মহড়ার দ্বিতীয় পর্ব চলছে। এতে এখন বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কা অংশ নেবে। বি–২০০ সুপার কিং এয়ার ম্যারিটাইম সারভাইলেন্স আকাশযান পাঠাবে। তবে, বাংলাদেশ সি-১৩০ আকাশযান না পাঠালেও প্রতিনিধি বা অবজারভার হিসেবে তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাঠাবে।

 

বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাতে দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় পর্ব বাংলাদেশ বয়কট করেনি।

এর আগে সুলুরে গত ৬ থেকে ১৪ আগস্ট তরঙ্গ শক্তি মহড়ার প্রথম পর্ব ঠিকঠাক মতো অনুষ্ঠিত হয়। তাতে এত দেশ অংশ নেওয়ার কথা ছিল না। দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া, আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ফাইটার জেট এতে অংশ নেবে। মহড়ার সময় ভারত এশিয়া তেজস, এসিইউ-৩০, এমকেআই এবং রাফালেসহ আধুনিক আকাশযান প্রদর্শন করবে। তবে, এতে বাংলাদেশের আকাশযান থাকছে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধার উপদেষ্টা হন ড. মুহাম্মদ ইউনূস। এরপর পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সংকটে’ রয়েছে।

 

তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা