November 8, 2026, 4:40 pm
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ

সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানালেন পুতিন!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরব রাশিয়ান বন্দি বিনিময় করে সহযোগিতা করার কারণে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খবরে প্রকাশ গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। খবর আল আরাবিয়ার।

গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করে রাশিয়া। গত ১ আগস্ট মার্কিন এই সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিনার পাওয়েল হুইলেন ওয়াশিংটনে ফিরে যান। মূলত দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় করতে এক বছর ধরে কাজ চলছিল। শেষ পর্যন্ত রাশিয়া থেকে ১৬ বন্দি পশ্চিমা দেশে ফিরেছে এবং পশ্চিমা দেশ থেকে মস্কোতে ফিরেছে ৮ জন। আর এসব বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স।

ইস্টার্ন ইকোনোমিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন, পশ্চিমা দেশ থেকে আমাদের নাগরিকদের ফেরাতে পেরে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সৌদি ক্রাউন প্রিন্সের পাশাপাশি পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি বন্দি বিনিময়ের জন্য স্থান দিয়েছেন। এ কাজে আরও কিছু আরব দেশ জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা