August 11, 2026, 6:52 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আদালত চত্বরে হিরো আলমকে মারধর ও কান ধরে ওঠবস!

বিশেষ প্রতিনিধি, বগুড়া :

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুজন ডিসি, একজন ইউএনওসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় হিরো আলমের ওপর এই হামলা চালানো হয়।

হামলার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন।

হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সে সময় ভোটকেন্দ্রে তাঁকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেন।

হিরো আলম বলেন, ‘আগে মনে করেছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তাঁরা বলেন, আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন, তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াব।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন বলেন, ‘হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপি বা কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মী জড়িত নয়। হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করেছিলেন। আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদসহ বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের ওপর ক্ষুব্ধ ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা