November 8, 2026, 4:40 pm
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ

মার্কিন প্রেসিডেনশিয়াল বিতর্ক : এই প্রথম ট্রাম্প ও কমলা মুখোমুখি

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
মঞ্চে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাসের কম সময় বাকি রয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

প্রায় দেড় ঘণ্টার এ বিতর্কে দুজনই কথার লড়াইয়ে মেতে ওঠেন। যুক্তি উপস্থাপন, পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। আলোচনা চলে অভিবাসন, গর্ভপাত, গাজা যুদ্ধ নিয়ে।

এই বিতর্কের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমই বলেছে, বিতর্কে আসলে কমলাই জিতেছেন।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৯টায় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।

এই বিতর্কের পর কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, ‘আজ রাতে কমলা জিতেছেন।’

ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, ‘বিতর্ক শুনে মনে হয়েছে, কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি কী বলছেন, তা নিয়ে সচেতন ছিলেন।’

সিএনএনের খবরে বলা হয়েছে, নিবন্ধিত যেসব ভোটার মঙ্গলবার বিতর্ক দেখেছেন, তাঁরা মোটামুটি সবাই বলেছেন এই বিতর্কে মূলত কমলাই জিতেছেন।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, বিতর্কে কয়েন টসে জিতেছিলেন ট্রাম্প। তবে এই বিতর্কে এটাই তাঁর পাওয়া।

বিবিসি বলছে, এই ৯০ মিনিটের বিতর্কে বারবার আক্রমণ করে ট্রাম্পকে কুপোকাত করেছেন কমলা। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, গতকাল রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা।

গত নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা নিয়েও ট্রাম্পকে আক্রমণ করেন কমলা। একই সঙ্গে ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন এবং পরবর্তী সময়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা করেছেন তাঁদের অবস্থান বিতর্কে হাজির করেছেন কমলা। এতে ট্রাম্প বিতর্কে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিতর্ক মঞ্চে উঠেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। দুজন করমর্দন করেন।

বিবিসি বলছে, এই প্রথম তাঁরা মুখোমুখি হলেন, পরস্পরের সঙ্গে করমর্দন করলেন।

বেশ সাবলীলভাবে বিতর্ক এগিয়ে যাচ্ছিল। তবে কমলার একটি খোঁচায় পরিবেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে।

ট্রাম্পের নির্বাচনী সমাবেশ নিয়ে কমলা বলেন, সেখানে লোকেরা একঘেয়েমি ও ক্লান্তি থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর ট্রাম্পও কমলার বিরুদ্ধে কণ্ঠ চড়ান।

নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের দিকে আঙুল তোলেন কমলা। আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প আদৌ সক্ষম (ফিট) কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ‘দুর্বল ও ভুল জাতীয় নিরাপত্তানীতি, পররাষ্ট্রনীতির’ জন্যও বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে কমলা তোপ দাগেন।

বিতর্কে ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ‘অস্তিত্বহীন’ প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন।

কমলা জবাবে বলেন, ‘নির্বাচনে আপনি বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না, আপনি লড়ছেন আমার বিরুদ্ধে।’

তথ্যসূত্র : ফক্স নিউজ, সিএনএন, বিবিসি ও আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা