November 25, 2026, 1:14 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন : মতলব উত্তরে নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দোয়া ও মিষ্টি বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি :

দেশে প্রথমবারের মতো ক্যাবল স্ট্যাইড (ঝুলন্ত সেতু) প্রকল্প প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

ফতেহপুর পশ্চিম ইউনিয়ন:

মঙ্গলবার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে নাউরী বাজারে আনন্দ মিছিল বের করে। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্যবসায়ী আবু ইউসুফ’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন:

বিকেলে সাদুল্ল্যাপুর ইউনিয়নের জামালপুর-গোপালকান্দি গ্রামের বেড়িবাঁধে আনন্দ মিছিল বের করে।  এসময় উপস্থিত ছিলেন সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত চৌধুরী, সাবেক ছাত্র নেতা আনিছ পাটোয়ারী, রফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা ওচমান গনি শিকদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাদুল্ল্যাপুর ইউনিয়ন সদস্য সিপলু সিকদার, মজনু মেম্বার, হালিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া টিটু, আওয়ামী লীগ নেতা ভুট্টু, যুবলীগ নেতা আবু বক্কর, আক্তার পাঠান, ফারুক গাজী, নুরনবী, খালেদ প্রধান, কৃষক লীগ নেতা জসিম উদ্দিন।

এ সময় বক্তারা মতলববাসী দীর্ঘদিনের স্বপ্নের মতলব-গজারিয়া সেতু অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানান। সেতু দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখবে। নদীর অববাহিকায় নতুন শিল্পাঞ্চল’সহ পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যা অত্র অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। সেতুটি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ৮০ লক্ষ জনগণ প্রত্যক্ষভাবে সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা