September 9, 2026, 8:01 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

সামাজিক মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে বিপাকে বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থী!

 বাতায়ন24নিউজ বিশেষ ডেস্ক :

ভারত বিদ্বেষ পোস্ট করে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক বাংলাদেশি শিক্ষার্থী।

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ফেনী শহর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ভারতকে দায়ী করে একটি পোস্ট করেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের বাংলাদেশি ছাত্র রিপন সরকার।

সেই পোস্ট প্রকাশ্যে আসতেই তার বিরোধিতা করে বিশ্বভারতীর প্রাক্তনী ও রাষ্ট্রবাদী সচেতন সংগঠন।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেনের কাছে ভারত বিরোধী পোস্টের জন্য একটি লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়।

অভিযোগ পত্রে লেখা হয়, আমাদের বিশেষ অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনের ছাত্র- বাংলাদেশ থেকে আগত রিপন সরকারের সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী পোস্ট সমাজ মাধ্যমে আলোড়ন তুলেছে। এতে আমাদের প্রিয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যেমন নাম খারাপ হচ্ছে তেমনি জনমানসে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। তার এই পোস্ট দুই দেশের মধ্যে সর্ম্পকের অবনতি ঘটাতে পারে।

বিশ্বভারতীর প্রবিধানের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতীক কার্যকলাপ, বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার বিরোধী কার্যকলাপ বা ভারতের সাথে অন্য কোনো দেশের সম্পর্ক বিব্রতকর হতে পারে এমন কোন কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও হুঁশিয়ারি দেয় প্রাক্তনীদের সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা