September 30, 2026, 7:17 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর বিরল সীমান্তে ভারতে যাওয়ার পথে ৮ নারী-শিশুসহ আটক ১৬ জন!

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর :
ভারতে যাওয়ার সময় আটক ১৬। ছবি : সংগৃহীত

গতকাল রোববার মধ্যরাতে উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম ৩৩১-এর-৩ এস পিলার এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আট নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, মানিক চন্দ্র রায় (৩৫), সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ রায়ের স্ত্রী জয়ন্তী রানী (২২), তাঁদের সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), মিলন সরেন (২৮), পারভীন (৩৭), তাঁর কন্যা মিনাশ্রী মন্দিরা (১), রুবেল চন্দ্র রায় (২০), চিন্ময় চন্দ্র রায় (২৪) পার্থ চন্দ্র রায় (২৮), খোকন রায় (২৬), রতন চন্দ্র রায় (৩৭), কাজল চন্দ্র রায় (২৫), শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১.৫)।

জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে গোপনে অবৈধ ভাবে কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম এলাকা দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন।

খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম গনমাধ্যমকে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা