November 24, 2026, 3:15 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরন!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধরন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)হিল্লোল চাকমা, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুপ্রক এর সদস্য একেএম তাজুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আফজাল খান।

অনুষ্ঠানে উপজেলার সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়। আর ‘দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়, উন্নয়ন হলেও তা টেকসই হবে না। দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর এ বিষয়ে ছাত্র ও তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।দুর্নীতিকে মনেপ্রানে ঘৃনা করতে হবে।আগামীর বাংলাদেশকে সাজাতে ছাত্র ও তরুন সমাজকেই বেশী দায়িত্ব নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা