September 30, 2026, 7:17 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব দক্ষিণে আ’লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার ; পরিবারের দাবি হত্যা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের  মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেতা খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের সাথে গলায় ফাঁস লাগানো  ঝুলন্ত অবস্থায় ছিল।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার  বিকালে তার সাথে ফোনে শেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।

তিনি দাবি করছেন, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পিবিআইয়ের উপ-পরিদশক কবির হোসেন বলেন, শরীরের একটি পায়ের উপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোন  অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা