August 11, 2026, 11:32 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরওয়েষ্টার বাহেরচর মেঘনা নদীর তীরে বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটে মাটি রক্ষায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপির নেতাকর্মী ও চরাঞ্চলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমুছ সালাম, আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, মোহনপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম চোকদার, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. হুমায়ুন, মো. রহিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিলন মুন্সি, বিএনপি নেতা শিপন খান প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই নদীতে বালু সন্ত্রাস বন্ধ করে আমাদের ঘরবাড়ি রক্ষা করতে। নদী ভাঙনের কবলে যারা পড়েছেন শুধু তারাই বুঝবেন এ কষ্ট কেমন। তাই বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে তাদের হাত থেকে মতলববাসিকে রক্ষা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমুছ সালাম জানান, ইতিমধ্যেই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছেন।

জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন বলেন, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে, তা অনেকেই জানেন। বালুখেকোরা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে নদীতে অবৈধভাবে মাটি ও বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইউনিয়নের বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, গত অক্টোবরের ১ তারিখে এলাকাবাসী তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে, গুলিতে একজন মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা