November 24, 2026, 4:15 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী কর্মী সন্মেলন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

 চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজের অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুবিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মুবিন বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি। শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালি চেপে ধরেছিল।

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচ এম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসায় দেওয়ান।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা