November 25, 2026, 5:25 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে জেলেদের ৬টি নৌকা নিলামে বিক্রি করল প্রশাসন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তরে ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের অভিযানে জব্দকৃত ৬ টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মোহনপুর লঞ্চ ঘাটের উত্তর পাশের খালের পাড়ে (বেড়িবাঁধ এর নিচে) জব্দকৃত নৌকা নিলামে বিক্রির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।

নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী, মৎস্যজীবী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জেলেগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা টাস্কফোর্স ৬ মাছ ধরার নৌকা জব্দ করা হয়। যা আজকে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

নিলামকৃত ৪৫ হাজার ৯শত টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা