November 25, 2026, 5:34 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত!

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট -এর  মধ্যে শিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ রবিবার (১০ই নভেম্বর ২০২৪) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বর্তমান কর্ম-বাজারের যো্যি গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষায় বাস্তবায়িতব্য আউটকাম-বেইজড এডুকেশন-এর কারিকুলামে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শগুলো সন্নিবেশ করা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার আলোকে জাতীয় ও বহুজাতিক কর্পোরেশনগুলোর সাথে নানাভাবে যুক্ত হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ-ব্যবসায় প্রশাসন বিভাগ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ̄ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট এর পক্ষে সমঝোতা স্বারকে  স্বাক্ষর করেন বিভাগীয় ব্যবস্থাপক হাসিনা আখতার।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সমন্বয়কারী ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক সানজিদা পারভিন এবং সহকারী অধ্যাপক আতিয়া আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, ব্যবসা প্রশাসন বিভাগ ক্যারিয়ার ক্লাবের মডারেটর সাদিকাতুল মাওয়া মুমু ও প্রভাষক মার্জিয়া খানম।

ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট এর প্রতিনিধি দলে ছিলেন ওসমান গনি (সেন্টার কো-অর্ডিনেটর), মোঃ আশরাফুল আলম (সেন্টার লিড), মছাঃ সৌদা জামান (কর্মসংস্থান কর্মকর্তা), এমডি। নূর হাশেম বাধন (মার্কেটিং অফিসার), এস এম রহমান শিহাব (সহযোগী কর্মকর্তা), মোঃ নুরুন নবী বিশেষজ্ঞ (টিভিইটি প্রশিক্ষণ ও উন্নয়ন) ।

সমঝোতা স্বারক  স্বাক্ষরের মূল লক্ষ্য ছিল, ডিজিটাল এবং সফট স্কিল ডেভেলপমেন্ট, চাকরির ইন্টারভিউয়ের জন্য ক্যারিয়ারের পদ্ধতি, ব্যবহারিক ক্যারিয়ার গাইডেন্স এবং নেটওয়ার্কিং সুযোগ। এক মাসের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ প্রোগ্রাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ক্লাব ((BACC)) দ্বারা প্রশিক্ষণ তদারকি, ইন্টার্নশিপ এবং চাকরির নিয়োগের সুযোগ সুবিধা, কমপ্লেক্সিং সুবিধা। (BACC) ফ্রেশারদের জন্য একাডেমিক এবং ক্যারিয়ার ইভেন্টে সহযোগিতা ।

এই সমঝোতা স্মারক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট এর মধ্যে উচ্চ শিক্ষা ও ব্যবসায়ের ক্ষেত্রে পারস্পরিক সহোযোগিতা বাড়াবে বলে অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের প্রতিনিধিগণ আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা