November 25, 2026, 5:40 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বুড়িচংয়ে শীতকালীন সবজির দাম আকাশ ছোঁয়া ; অস্বস্তিতে দিনমজুর মানুষ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার প্রতিটি বাজারে উঠেছে শীতকালীন সবজি। এসব সবজির বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। এতে অস্বস্তিতে রয়েছে ক্রেতা সাধারণ দিনমুজুর মানুষ।

দাম চড়ার কারণে রীতিমত বাজার অস্থির করে তুলেছে বেগুন, করলা, শিম, বরবটি ও কাঁকরোল, টমেটো ও ফুলকপি। কারণ গত বছরের তুলনায় চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের।

আজ সোমবার (১৮ই অক্টোবর) বুড়িচং সদর বাজার,ভরাসার, কংশনগর,ময়নামতি বাজার গিয়ে দেখা যায় এমন চিত্র। বাজারে সব শাকসবজির দামই যেন আকাশ ছোয়া।

সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৮০-১০০ টাকা, লম্বা বেগুন ৮০-৯০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, ধুন্দুল ৬০-৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা৬০- ৮০ টাকা, শিম ৮০-১০০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০-৮০টাকা, মিষ্টি কুমড়া ৬০-৮০টাকা, টমেটো ১২০-১৫০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি পিস ১২০ টাকা, কাঁকরোল ৯০-১০০ টাকা  কেজি দরে বিক্রি হচ্ছে।

বুড়িচং সদর বাজারে বাজার করতে আসা একজন দিনমজুর ভ্যানচালক বলেন, সবজির দাম খুব বেশি। মেসে থাকি, লেখাপড়ার জন্য বাড়ি থেকে মেপে টাকা পাঠান। এতো দাম দিয়ে সবজি কিনবো কিভাবে?

এদিকে সবজির দামের বিষয়ে ভরাসার এবং কংশনগর  বাজারের সবজি বিক্রেতা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গেল কয়েক বছরের তুলনায় এবছর সবজির দামটা অনেক বেশি। কারণ এবছর উৎপাদন কম। এজন্য বেশি দামে কিনতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা