June 24, 2026, 10:22 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

কুমিল্লায় ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন

Reporter Name

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৬ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ।

এ সময় ৬ দলের অধিনায়কের প্রতিনিধিত্ব হয়ে বক্তব্য রাখেন শালবন টাইগার্স টিমের ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতি রাইডার্স টিমের জহিরুল হক বাবু, মেঘনা চ্যালেঞ্জার্স টিমের জুয়েল খন্দকার, ডাকাতিয়া ডায়নামাইটস টিমের সেলিম রেজা মুন্সি, গোমতী ওয়ারিয়র্স টিমের সুমন কবির, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের রাসেল সোহেল।

এ সময় শালবন টাইগার্স টিম, মেঘনা চ্যালেঞ্জার্স টিম, ময়নামতি রাইডার্স টিম, ডাকাতিয়া ডায়নামাইটস টিম, গোমতী ওয়ারিয়র্স টিম, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।  সহযোগী হিসেবে ছিলেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা, দৈনিক পূর্বাশার রিপোর্টার হাবিবুর রহমান মুন্না।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে।

এবারের আসরে কুমিল্লায় কর্মরত ১৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা