August 14, 2026, 8:22 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শীতে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের!

Reporter Name

শীতের আগমনে কদর বেড়েছে লেপ,তোশক ও তাদের নিপুণ হাতে সুই সুতো নিয়ে জাজিমের। এসব সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।লেপ তোশকের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। কেউ নগদ টাকায় আগে থেকে তৈরি করাগুলো কিনে নিচ্ছেন, কেউ বানানের জন্য অর্ডার দিচ্ছেন। অনেকে আবার পুরানো লেপ-তোশক মেরামত করছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,বুড়িচং সদর বাজার, ভরাসার,কংশনগর,ময়নামতি  সহ বিভিন্ন  বাজারের লেপ -তোশকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমেছে। দোকানিরা ক্রেতাদের বিভিন্ন মানের  কাপড় ও তুলা দিয়ে  তৈরি করছেন বিভিন্ন সাইজের লেপ-তোশক জাজিম। কর্মযজ্ঞ চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

প্রতি গজ লেপ তৈরির কাপড়ের দাম ৬০টাকা, তোশক ৬০টাকা এবং প্রতি গজ জাজিম  তৈরি কাপড়ের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা করে।

ব্যবসায়ীরা বলছেন,রেডিমেট লেপ বিক্রি হচ্ছে ১৪ শত  থেকে  ১৫ শত   টাকায় মধ্যে, তোশক বিক্রি হচ্ছে ১৭শত থেকে ১৯শ টাকার মধ্যে এবং জাজিম বিক্রি হচ্ছে  ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে। এছাড়া বালিশ বিক্রি হচ্ছে ৮শত থেকে ২২ টাকার মধ্যে।

মফিজ বেডিং স্টোরের কারিগর  হাসান  বলেন, ১২ বছর থেকে  ময়নামতি  বাজারে লেপ তোষক তৈরির কাজ করি।  দিন ছোট হওয়ার প্রতিদিন গড়ে ৩-৪টি লেপ-তোশক তৈরির অর্ডার শেষ করতে পারি।

সুমন জানান  একটি লেপ তৈরি করলে-২৫০টাকা, তোশক  তৈরি করলে ২৫০ টাকা, জাজিম তৈরি করলে ৪০০ টাকা পাওয়া যায়।

ফারজানা  বেগম জানান, আমরা গরিব মানুষ। কম্বলের যে দাম সেটা কিনার সামর্থ নাই। একারণে অল্প টাকা দিয়ে লেপ বানিয়ে নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা