November 25, 2026, 5:48 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

চাঁবিপ্রবি দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চালু হলো শিক্ষা কার্যক্রম!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

দেশের চলমান পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর দীর্ঘ তিন মাস বন্ধের পর ২৪ নভেম্বর রবিবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এর অস্থায়ী ক্যাম্পাসে পুনরায় ক্লাস শুরু হয়েছে।

আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

গত বৃহস্পতিবার বিকালে জরুরি এক সভায় চাঁবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্যোগ গ্রহণ করেন। এর আগে গত ১৭ নভেম্বর রবিবার চাঁবিপ্রবি প্রশাসন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও, দুই জন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যা অর্থাৎ শিক্ষক সংকট, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ক্লাস শুরু করতে কিছুটা বিলম্ব হয়।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিনিয়ত মননশীল অনুশীলন করতে হবে এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে উৎকৃষ্ট চিন্তা-চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, তোমাদের হাত ধরেই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরাই গবেষণামুখী প্রতিষ্ঠান ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। বর্তমান প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা