August 14, 2026, 8:12 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে সুধীজন ও কমর্তাদের সাথে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা!

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_0

বর্তমান প্রেক্ষাপটে আইন শৃংখলার উন্নয়নে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনাবাহিনী কর্তৃক চলমান সমস্যা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২১ বীর; লেঃ কর্ণেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

এছাড়াও ভূমি কর্মকর্তা, অফিসার ইনচার্জ, উত্তর মতলব সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি এর পর্যালোচনা এবং আশু ব্যাবস্থাসহ পারিপার্শিক অন্যান্য বিষয় মোকাবেলায় সকল স্তরের একসাথে কার্যক্রম এবং পারস্পারিক সহায়তা প্রদান সর্ম্পকে আলোচনা করা হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক এরুপ মত বিনিময় সভা সহ অন্যান্য কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

সভায় উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, বেলতলি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগির আহমেদ, সুজাতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব হোসেন পাটোয়ারী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, সাড়ে পাঁচানি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র নেতা নাজমুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা