October 1, 2026, 7:05 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

বুড়িচংয়ে জোরপূর্বক জায়গা দখল করে ঘর করার অভিযোগ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামে নিজের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক  দখল করে টিন সেটের ঘর করার অভিযোগ উঠেছে সুলতান আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ ২৭ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মো.বিল্লাল হোসেনের  নিজের ক্রয়কৃত জমিতে টিন সেটের ঘর করে রেখেছে সুলতান আহমেদ। পরে জায়গায় আদালত কর্তৃক  ১৪৫ জারি করা হয়।

ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন, এ জায়গা আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার কাছে এ জমির মূল কাগজপত্র আছে। কিন্তু সুলতানা আহমেদ আমার জায়গা জোরপূর্বক দখল করতে চায়। তাই আমি হজ্বে যাওয়ার পর সুযোগ বুঝে এখানে টিন সেটের অস্থায়ী একটি ঘর করে দখল করে রেখেছে। আমি দেশে এসে মামলা করে ১৪৫ জারি করিয়েছি। মামলাও চলমান আছে। আমার কিনা জায়গা জোর করে দখল করে ফেলবে দেশে কি কোন আইন নাই? আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সুলতান আহমেদকে ফোন করে পাওয়া যায়নি।

আদালত কর্তৃক ১৪৫ জারিকৃত মামলার তদন্ত পুলিশ অফিসার মো. নুরুল ইসলাম বলেন, আদালত আমাকে দায়িত্ব দিয়েছে দখলদারিত্বের বিষয়টি দেখে রিপোর্ট করার জন্য।  আমি এখানে আদালতে নির্দেশ মেনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা