November 25, 2026, 5:55 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ!

বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।

অতিবৃষ্টি ও গোমতীর বেড়িবাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়,দুঃস্থ  পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ৮৭ পরিবারের মাঝে  টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদের তত্বাবধানে

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের জন্য ২ বান্ডিল ঢেউ টিন এবং নগদ ৬ হাজার টাকা করে ৮৭টি পরিবারের মাঝে ১৭৪ বান্ডিল ডেউ টিন এবং নগদ ৫লক্ষ ২২ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভরাসার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কবির খাঁন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা