September 8, 2026, 8:10 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

ছেংগারচর পৌরসভায় পাইপ ফেটে বের হচ্ছে পানি ; কর্তৃপক্ষ উদাসীন!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে দুই মাস যাবৎ অপচয় হচ্ছে পানি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি। ফলে পানির সংকটের সম্ভাবনা দেখছে পৌরবাসী।

সরজমিনে দেখা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মাঝামাঝি স্থান ঠাকুরচর-ঘনিয়ারপাড় সড়কের স্থানে সরবরাহ লাইনের মুল পাইপ ফেটে পানি বের হচ্ছে। অন্য দিকে ছেংগারচর বাজারে সুরুজ প্লাজার সামনে একই অবস্থা।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার পৌরসভার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মাঝামাঝি স্থান ঠাকুরচর-ঘনিয়ারপাড় সড়কের স্থানে সরবরাহ লাইনের মুল পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানি জমিতে গিয়ে ফসল নষ্ট হচ্ছে। এভাবে পানি বের হতে থাকলে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পৌরবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় দুই মাস যাবৎ এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। অতিরিক্ত পানি বের হওয়ার ফলে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানির সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।

ছেংগারচর পৌরসভায় ভূগর্ভস্থ বিশুদ্ধ খাবার পানি সরবরাহের অপারেটর মো. মিরাজ হোসেন জানান, যন্ত্রপাতির কারণে মেরামত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি দু-একদিনের ভিতরেই এ সমস্যা সমাধান হবে।

এ বিষয়ে ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা জানান, এখানে নতুন করে রাস্তার মেরামতের ফলে পাইপ ফেটে গেছে, বিষয়টি আমার নজরে এসেছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে খুঁজে পাচ্ছি না। এখন পৌরসভার নিজস্ব তহবিল থেকে শীঘ্রই মেরামত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা