August 14, 2026, 9:05 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে মানবধিকার দিবস উপলক্ষে, গুমের শিকার, সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার ছেংগারচর সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সদস্য রনি পাটোয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, সদস্য মোল্লা ইমন, ছেংগারচর পৌর ২নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি জুয়েল, ৮ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নোমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিএনপির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন নেতাকর্মীদের হত্যা,গুম, জেল, নির্যাতন করে করছে। বিশেষ করে ছাত্রদলের কর্মীদের উপর জুলুম করা হয়েছে। এখনো অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে আছে। আজ মানবাধিকার দিবস উপলক্ষে সেইসব নেতাকর্মীদের মুক্তির দাবী জানাই।

তারা আরো বলেন, ৫ আগষ্ট দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের নির্দেশে শান্তির দেশ গড়তে চাই। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, বিনা কারনে হামলা মামলা হবে না। আমরা চাই শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা