September 10, 2026, 1:28 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

সংবাদ প্রকাশের পর বেলতলী নৌপুলিশ ফাঁড়ি অধিক নিরাপদ ভবনে স্থানান্তরের নির্দেশ!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

ঝুকিপূর্ণ ভবনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী নৌপুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে বহুদিন ধরে। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর নৌপুলিশ হেডকোয়ার্টার থেকে বেলতলী নৌপুলিশকে নির্দেশনা দেওয়া হয় অধিক নিরাপদ ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনার জন্য।

জানা গেছে, বেলতলী নৌপুলিশ ফাঁড়ি বেলতলী এলাকায় থাকার কথা থাকলেও নিরাপদ ভবন না পাওয়ায় কালীপুর বাজারে একটি নড়বড়ে ভবন ভাড়া নিয়ে নৌপুলিশের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাড়া ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে নৌপুলিশ কর্তৃপক্ষের গত ৭ নভেম্বর মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ নভেম্বর নির্দেশনা প্রদান করেন নিরাপদ ভবন ভাড়া নেওয়ার জন্য।

নোটিশে বলা হয়, বেলতলী নৌপুলিশ ফাঁড়ির সার্বিক নিরাপত্তা ও অপারেশনাল কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অন্যত্র অধিক নিরাপদ ও ব্যবহার উপযোগী বাড়ি নির্বাচন করত: ভাড়া করতে হবে। এবং বাড়ি মালিকের সাথে চুক্তি করে বাড়ির চারপাশে কাটাঁ তারের বেড়া নিশ্চিত করতে হবে।

বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক, পিপিএম বলেন, আমরা হেডকোয়ার্টারের চিঠি পেয়েছি। নৌপুলিশের এসপি মহোদয় নির্দেশনায় নদীর কাছাকাছি একটি ভবন খুজতেছি। অধিক নিরাপদ বাড়ি পেলেই অফিস স্থানান্তর করা হবে। আমি আশা করি নিরাপদ ভবনে অফিস স্থানান্তর করতে পারলে আমাদের কার্যক্রম আরো প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা